শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

যা করবেন পুরোনো আইফোন বিক্রি করার আগে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কিছুদিন পর পর নতুন নতুন মোবাইল ফোন ব্যবহার যাদের শখ তারা অনেকেই পুরোনো ফোন বিক্রি করে দেন। সাধারণ ফোনের চেয়ে পুরোনো আইফোন বিক্রির আগে বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে। কিছু নিয়ম মানতে হবে।

প্রথমে খেয়াল রাখতে হবে আইফোনের সব তথ্য যেন আইক্লাউড ড্রাইভে ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে ফোন বিক্রি করার আগে ফোনে থাকা সমস্ত তথ্য আইক্লাউডে সঞ্চিত করে রাখতে হবে। এর ফলে নতুন যে ব্যক্তি ফোনটি ইউজ করবেন তিনি ওই তথ্য পাবেন না। পাশাপাশি কোনো তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা থাকবেও না।

অফলাইন ডেটা আইটিউনে সেভ করে রাখা যেতে পারে। কারণ অনেক সময় আইক্লাউডে জায়গা থাকে না। সে ক্ষেত্রে আইটিউন ব্যবহার করা যেতেই পারে। আইটিউন অ্যাপ অথবা পিসিতে ডাউনলোড করে সেখানে প্রয়োজনীয় তথ্য জমা করে রাখা যেতে পারে।

যে ফোনটি বিক্রি করা হচ্ছে তার সঙ্গে যদি অন্য কোনো ডিভাইজ পেয়ার করা থাকে অথবা অন্য কোনো ডিভাইজ সংযুক্তিকরণ করা থাকে তাহলে আনপেয়ার করে দিতে হবে। অ্যাপল ওয়াচ অ্যাপ এয়ারপডসহ একাধিক ডিভাইজ সংযুক্তিকরণ করা থাকলে তা বিক্রির আগে আনপেয়ার করতে হবে।

ফোন বিক্রির আগে অ্যাপ স্টোর থেকে এবং আইক্লাউড ড্রাইভ থেকে সাইন আউট হতে হবে। কারণ সাইন-ইন অবস্থায় ফোন রেখে বিক্রি করলে নতুন ব্যবহারকারী সমস্ত তথ্য অ্যাক্সেস করতে পারবে।

ফোন বিক্রি করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে সেই ফোনে যেন কোনো রকম তথ্য না থাকে। তার জন্য ফোনে থাকা সমস্ত তথ্য মুছে দিতে হবে। যদি সম্ভব হয় ফোন বিক্রির আগে ফরম্যাট করলে সুবিধা হয়। এতে সমস্ত ব্যক্তিগত তথ্য মুছে যাবে।

কীভাবে ফোন থেকে সমস্ত তথ্য মুছতে হবে তা জেনে নিন এবার,- প্রথমে সেটিংয়ে যেতে হবে। তারপর সেখান থেকে যেতে হবে জেনারেল অপশনে। এবং তারপরে পাওয়া যাবে রিসেট অপশন। সব শেষে ইরেজ অপশনে ক্লিক করলেই সমস্ত তথ্য মুছে যাবে নিমেষেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com