রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

অবশেষে প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে অক্ষয়-ক্যাটরিনার ‘সূর্যবংশী’

  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার পঠিত

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘সূর্যবংশী’। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

গত বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহেই সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। পাশাপাশি জানিয়েছেন, আসছে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সূর্যবংশী’।

পরিচালক রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন সিনেমা সূর্যবংশী। এতে এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। ‘সিং ইজ কিং’, ‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’ সিনেমার পর এই সিনেমায় আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। এছাড়া সিনেমাটিতে অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com