বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে কিছুটা দেরি হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

অসুস্থ থাকার কারণে আসতে দেরি হওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ছাড়াই বৈঠক শুরু হয়। পরে অর্থমন্ত্রী অ্যাপোলো হাসপাতাল থেকে সরাসরি ওই বৈঠকে যোগ দেন। বিকাল সাড়ে তিনটার দিকে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

এটি দেশের ৪৮তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। যদিও গত সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে অনেক বাজেট প্রণয়নে পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ নাম দিয়ে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com