বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

প্রবাসীদের এখনই ব্যাপকভাবে দেশে বিনিয়োগের আহ্বান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রবাসীদের এখনই ব্যাপকভাবে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি সিআইপিদের দুদিনব্যাপী গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দেশে বিনিয়োগের যে সুযোগ এখন বিরাজমান তা দ্রুতই কঠিন হয়ে উঠতে পারে। যেসব সুযোগ দেয়া হলে বিনিয়োগ নিশ্চিত হয়, সেসব সুযোগ এর মধ্যেই দেওয়া আছে। আরও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে প্রবাসী বিনিয়োগকারীদের তা উপস্থাপনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

ইমরান আহমদ বলেন, আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছেন। ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার তারা মহামারির সময়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে রেকর্ড উচ্চতায় উন্নীত করতে সাহায্য করেছে।

উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে সভাপতিত্ব করেন এনআররি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান (নাসির)।

বহু সূচকে বাংলাদেশ এখন পাশের দেশ ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বৈরী সময় অতিক্রম করে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ মহাসড়কে যোগ দেয়ার জন্য তিনি সারা বিশ্বে ছড়িয়ে পড়া অনাবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com