মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাশিমপুর কারাগারে থাকা আসামির সঙ্গে মামলার বাদীর বিয়ে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি : হাইকোর্টের আদেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কারাগারের ভেতরে তাদের বিয়ে সম্পন্ন হয়। হাজতি ওই বরের নাম কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে। মামলার বাদীর বাড়িও চট্টগ্রামে।

কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, রাজধানীর পল্টন থানায় করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় গ্রেফতার কে এম আক্কাস এ কারাগারে বন্দি রয়েছেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ওই মামলার বাদীর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে আক্কাসের বিয়ে হয়। উভয়পক্ষের একজন করে অভিভাবক উপস্থিত ছিলেন। তাদের সম্মতিতে ২০ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে প্রেমিকাকে বিয়ে না করে আক্কাস অন্য এক নারীকে বিয়ে করেন। এ ঘটনার পর আক্কাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তার প্রেমিকা। এ মামলায় গ্রেফতার হন আক্কাস। পরবর্তী সময়ে আক্কাসকে ডিভোর্স দেন তার স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com