বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে লাগা আগুন। শনিবার (২৭ নভেম্বর) ভোর সোয়া ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. রায়হান।

শনিবার ভোরের দিকে সেনাকল্যাণ ভবনের পাশে অবস্থিত মাজার বস্তিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা জানান, ভোর ৩টা ৫৫ মিনিটে টঙ্গীর মাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টা ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। কিছু কিছু স্থানে এখনো আগুন জ্বলছে। সেগুলো নেভানোর চেষ্টা চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। বস্তিটিতে ৪০০টির বেশি ঘর ছিল। তার মধ্যে ২০০টির বেশি ঘর পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com