শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে : স্পিকার ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেয়া হবে না: জামায়াত আমির ব্যবসা সহজীকরণ ও সৃজনশীল অর্থনীতির বিকাশে ডিরেগুলেশনে জোর দিচ্ছে সরকার ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী সকালে ডাবের পানি খেলে কী হয় শিশুর আচরণ দেখে বুঝে নিন শরীরে পুষ্টির অভাব আছে কি না

বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক-বিমান উপহার দেবে ভারত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

ভারত বাংলাদেশকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক ও একটি বিমান উপহার দেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মঙ্গলবার ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনে যোগ দিতে ঢাকায় আসছেন। তিনি আগামী ১৫-১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন।

এটাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হবে বাংলাদেশে প্রথম সফর।

সফরকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি বৈঠক করবেন। সে সময় ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত একটি টি৫৫ ট্যাঙ্ক ও একটি মিগ-২৯ যুদ্ধ বিমান বাংলাদেশকে উপহার দেবেন। এই ট্যাঙ্ক ও বিমান প্রদর্শনীর জন্য জাদুঘরে রাখা হবে।

আগামীকাল ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com