বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বইমেলায় পাওয়া যাচ্ছে আর কে চৌধুরীর বই ‘মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৩ বার পঠিত

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত বিশিষ্ট কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের ২ ও ৩নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এবং সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা আর কে চৌধুরীর বই ‘মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ’।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের ২৪ নম্বর প্যাভিলিয়নে।

বইটি সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সংগ্রামীআর কে চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও দেশের শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, ও সমসাময়িক বিষয় নিয়ে লেখা “কলাম সমগ্র” বইটি পড়ে পাঠকগণ দেশকে ভালোবাসতে শিখবেন। কারো বিপক্ষে না লিখেও যে সমাজের নানা অসঙ্গতি ফুটিয়ে তুলে এর সমাধান করা যায়, বইটি সে কথাই বলে দিবে।

উল্লেখ্য, আর কে চৌধুরী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দেশের সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখে আসছেন। সেসব লেখা নিয়ে বাংলা একাডেমীর অমর একুশের গ্রন্থ মেলায় প্রতি বছর একটি করে বই প্রকাশিত হয়ে আসছে। এ পর্যন্ত তার ১৫টি বই প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com