মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

কাউন্সিলরদেরও সম্পৃক্ত করা হবে জঙ্গিবাদ দমনে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সব নির্বাচিত কাউন্সিলরদেরও সম্পৃক্ত করা হবে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সঙ্গে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করবো।

বৃহস্পতিবার ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে সহিংস উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মেয়র বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধ করতে হবে। এজন্য আমরা ডিএসসিসির সবাই একসঙ্গে কাজ করবো। সেই সঙ্গে কাউন্সিলরদেরকেও এ কাজে সম্পৃক্ত করা হবে।

সবার সম্মিলিত প্রয়াসে আমরা একটি শান্তিপ্রিয় জনপদ রেখে যেতে চাই আগামী প্রজন্মের জন্য। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সকলে মিলে প্রতিরোধ করি সন্ত্রাস-জঙ্গিবাদ।

তিনি আরও বলেন, সবদিক থেকেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের গ্রাম-গঞ্জের মানুষ একটা সময় ঠিকমত বস্ত্র পেত না, আজ সেই বাংলাদেশ পোশাক রফতানিতে শীর্ষ দেশগুলোর একটি। যে দেশের মানুষ একসময় পোলিও রোগে গ্রামের পর গ্রামে মারা যেত সে বাংলাদেশ আজকে পৃথিবীর ১২২টি দেশে ওষুধ রফতানি করেছে। শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমের কারণে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com