বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২০৩ বার পঠিত

রাশিয়া তার উত্তর-পশ্চিম প্রান্তে ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম ডেইলি মেইল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফিনল্যান্ড সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার ব্যাপারে ফিনল্যান্ডকে হুঁশিয়ার করে দেয়ার পর ওই দেশের সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অন্যান্য সামরিক সরঞ্জাম স্থানান্তর করার কাজ শুরু করেছে।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং পশ্চিমা সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, অচিরেই ওই দুই দেশকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগদানের খবর প্রকাশিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটের বিস্তারের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

ন্যাটোকে সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করার একটি হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে পেসকভ বলেন, এ জোটের সদস্য বৃদ্ধির মাধ্যমে ইউরোপ মহাদেশে স্থিতিশীলতা আনা যাবে না। গত সপ্তাহে ব্রাসেলসে জোটের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে চলতি বছরেই সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত করার সিদ্ধান্ত হয়। বিষয়টি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা নিশ্চিত করার একদিন পরই এই সতর্কবার্তা দেয় রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com