মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

৪ মাসে র‍্যাবের কর্মকাণ্ডে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রসচিব

  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার পঠিত

গত ৪ মাসে র‍্যাবের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।

গত বছরের ডিসেম্বরে দেশের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী র‌্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জাতিসংঘে দেশটির তোলা প্রস্তাবে ভোটদানে বিরত থাকে বাংলাদেশ।

ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপোড়েনের নানা গুঞ্জনের মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রসচিব। নিরাপত্তা বিষয়ক এই সফরে সর্বাধিক গুরুত্ব পায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ইস্যু।

দেশে ফিরে মঙ্গলবার সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, গত ৪ মাসে র‍্যাবের কর্মকাণ্ডের অগ্রগতি দেখে সন্তোষ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি প্রক্রিয়ার দিকেও এগোচ্ছে ঢাকা।

তিনি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। এটা তুলে নিতে হলে যে প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করে এটা বাতিল করতে হবে। আমরা লিগ্যাল প্রসেসের মধ্যদিয়ে যাব। ওখানে (যুক্তরাষ্ট্র) সার্টিফায়েড যে আইনজীবীরা আছেন, তাদের দিয়ে কাজগুলো করাতে হবে। আমরা ইনিশিয়াল কিছু লিগ্যাল অ্যাকশন নিয়েছি। নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ করা হবে।

পররাষ্ট্র সচিব আরো জানান, রানা প্লাজার মতো তৈরি পোশাক খাতের দুর্ঘটনার পর, বন্ধ করে দেওয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা-জিএসপি চালুর বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবে ভোট না দেওয়া প্রসঙ্গে ঢাকার ব্যাখ্যাকে ওয়াশিংটন ইতিবাচকভাবে দেখছে বলেও জানান সচিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com