বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লিঙ্গবৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: লিঙ্গবৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। তবে কোন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, তা জানাননি তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সমাজকে যদি গড়ে তুলতে হয়, নারী-পুরুষ সবাইকে সমানভাবে উন্নত করতে হবে। সেদিকে আমাদের সরকার বিশেষভাবে দৃষ্টি দেয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর সম্পৃক্তির বিচারে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। জেন্ডার বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে আছে।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সময় সংবাদ সম্মেলনে উপস্থিতিরা করতালি দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটু লক্ষ্য করলাম আমাদের পুরুষরাও তালি দেয় কিনা।’ এরপর উপস্থিতিরা আবার করতালি দেন। এ সময় তিনি বলেন, ‘দেয়, একটু আস্তে আস্তেই দিচ্ছে মনে হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com