শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রিমান্ড শেষে পি কে হালদারকে আদালতে তোলা হচ্ছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৩ বার পঠিত

কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযুক্ত পি কে হালদার ও তার পরিবারকে। মঙ্গলবার (১৭ মে) তাদের আদালতে তোলার কথা রয়েছে।

গত শনিবার (১৪ মে) উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগর থেকে গ্রেফতার হন প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। একইসঙ্গে তার পরিবারের পাঁচ সদস্য গ্রেফতার হন।

শনিবারই (১৪ মে)কলকাতার এই আদালতে তুলে তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিশেষ কোড সোমবার (১৬ মে) পর্যন্ত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সে হিসেবে ১৬ মে রিমান্ড শেষ হয় তাদের।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মঙ্গলবার (১৭ মে) গ্রেফতার পি কে হালদারসহ বাকিদের নিয়মিত শারীরিক পরীক্ষার পরে বিশেষ আদালতে তোলা হবে। ‌

ভারতের আর্থিক দুর্নীতিবিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টর (ইডি) পিকে হালদারের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ একাধিক ধারায় মামলা করেছে।

ইতোমধ্যে তিনদিনের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে সূত্র নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদে উদ্ধার হয়েছে তিন দেশের তিনটি পাসপোর্ট বেশ কয়েকটি মোবাইল ফোন এবং বহু মোবাইলের সিম কার্ড।

গোয়েন্দাদের তদন্তে সহযোগিতা করছেন পিকে হালদার। তবে সোমবারই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। একই সঙ্গে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন গণমাধ্যমের সামনে।

এদিকে পি কে হালদারকে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সাহায্য করেছিলেন কি না সে বিষয়টি তদন্ত করে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

গ্রেফতারকৃত পি কে হালদারের কাছ থেকে তথ্য পেয়েই এমন ৪০ জনের নামের তালিকা প্রস্তুত করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। সেই তালিকায় যেমন রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী। এ ছাড়া কয়েকজন জমির দালাল এবং ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

ইতোমধ্যে দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। ওই দুটি ব্যাংকের সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com