রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পি কে হালদারকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ইডি!

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১৭ বার পঠিত

তিন দিনের জেরায় তদন্তকারী সংস্থা ইডি পি কে হালদারের কাছে প্রায় দেড়শো কোটি টাকার সন্ধান পেয়েছে। এ সময় জেরায় পাওয়া বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস থেকেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য। যা বিপুল সংখ্যক টাকা উদ্ধারে সাহায্য করবে বলে মনে করেন ইডির আইনজীবীরা।

বাংলাদেশ সরকারের হিসাব মতে, পি কে হালদার প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। যদিও বেসরকারিভাবে এই অংক প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি বলে দাবি করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হুলিয়া এবং রেড কর্নার নোটিশ থাকার পরও ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপন করে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন পি কে হালদার, সঙ্গে গড়ে তুলেছেন বড় একটা নেটওয়ার্কও। এই নেটওয়ার্কে যেমন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তেমনি রয়েছেন বিভিন্ন সময় বাংলাদেশ থেকে আসা তার পরিচিত মহলের লোকেরা।

গোয়েন্দারা প্রথম তিন দিনের জেরায় বেশ কয়েটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনতে পেরেছেন, এর মধ্যে প্রায় দেড়শো কোটির টাকার হদিস অন্যতম। বলেছেন ভারতের অর্থ দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি পক্ষের আইনজীবী অভিজিৎ চক্রবর্তী।

এদিকে ভুয়া নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি, ভারতের নাগরিকত্ব গ্রহণের অভিযোগ থাকলেও পি কে হালদারের বিরুদ্ধে শুধু মানি লন্ডারিংয়ের ধারায় মামলা হয়েছে। এমনকি অবৈধ অনুপ্রবেশের মামলাও করেনি ভারতের কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। মানি লন্ডারিং মামলা হওয়ায় হালদারকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া অনেক সহজ হবে বলেও ইডির আইনজীবীর কথায় ইঙ্গিত পাওয়া গেল।

মঙ্গলবার (১৭ মে) কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্ট-এর বিচারক মাসুক হোসেন খান পি কে হালদারসহ গ্রেফতার ৬ জনের মধ্যে ৫ জনকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শারমিন হালদার নামের এক নারীকে ১০ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে গ্রেফতারকৃতদের ইডি দফতরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্যই স্থানীয় বিধাননগর মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। আগামী ২৭ মে পিকে হালদারসহ গ্রেফতারকৃতদের আবারও আদালতে হাজির করবে ইডি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com