রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৪ বার পঠিত

সৌদি আরবের পবিত্র মক্কা মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে গত১৩ মে শুক্রবার দিবাগত রাতে আওয়ামী কমিউনিটির উদ্যোগে ঈদ পূনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমরা হজ পালনে অবস্হান রত আওয়ামী লীগ নেতা এম এ করিম। খবর বাপসনিউজ। মক্কা আওয়ামী কমিউনিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মক্কা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙবন্ধু পরিষদ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রধানমন্ত্রী বঙবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি বিশ্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তাঁর জন্য গর্বভোত করি। মক্কা আওয়ামী কমিউনিটির অন্যতম নেতা, সৌদি আরব কৃষক লীগের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম কুতুবী, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এম আজগর আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com