রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে গ্রামেও ইন্টারনেট সুবিধা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের গৃহীত নানা পদক্ষেপের ফলে গ্রামীণ অর্থনীতিতে আজ বৈচিত্র্য ও প্রাণ চাঞ্চল্য এসেছে। কৃষি ও অকৃষি সব ক্ষেত্রে কর্মকাণ্ড বেড়েছে বহুগুণ। নির্বাচনী ইশতেহারে বর্ণিত আমার গ্রাম আমার শহর ধারণার আলোকে পল্লী এলাকায় উন্নত যোগাযোগ অবকাঠামো স্থাপন, আধুনিক স্বাস্থ্য সেবা ও শিক্ষার সুযোগ তৈরি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং কম্পিউটার ও দ্রুত গতির ইন্টারনেট সুবিধা প্রদানসহ প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সুবিধাদি প্রদান করা হবে।’

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি। তার মাধ্যমেও ইন্টারনেট সুবিধা তারা পাবে।

‘আগামী অর্থবছরের পল্লী সেক্টরে ৫ হাজার ৫০০ কিলোমিটার নতুন সড়ক ও ৩০ হাজার ৫০০ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণসহ হাটবাজার, সাইক্লোন সেন্টার ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে’, যোগ করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com