শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এটিএম শামসুজ্জামানের হাসপাতাল পরিবর্তন যে কারণে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:টানা কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটি এম শামসুজ্জামান। বরেণ্য এই অভিনেতার ঈদ কাটিয়েছেন হাসপাতালেই। বরেণ্য ও শক্তিমান অভিনেতা গত ২৬ এপ্রিল থেকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন। এবার এই হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে তাকে।

শনিবার তাকে আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল।
কোয়েল বলেন, ‘সবার দোয়ায় আমার আব্বা এখন অনেকটাই সুস্থ। আশা করি শনিবার চিকিৎসকরা তাকে রিলিজ দিয়ে দিবেন। তবে রিলিজের পর হাসপাতাল থেকে বাসায় না নিয়ে তাকে নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।’

সুস্থ হয়ে ওঠার পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার কারণ জানিয়ে কোয়েল বলেন, ‘ পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। তাকে যেন নার্সিং আর অন্যান্য সেবা সময় মতো দেওয়া যায় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আব্বাকে ফিজিওথেরাপিও দিতে হবে। এজন্য তাকে কয়েকদিন বিএসএমএমইউ-তে রাখবো।’

কোয়েল জানান, শনিবার এটিএম শামসুজ্জামানকে রিলিজের সময় আজগর আলী হাসপাতালে সংবাদ সম্মেলন করবেন তারা। সংবাদ সম্মেলনে সেখানকার ডাক্তাররা চিকিৎসা ও অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন।

১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com