সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল

পদ্মাসেতু হেঁটে বা সাইকেলে পার হওয়া যাবে না

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২০৭ বার পঠিত

পদ্মাসেতু কেউ হেঁটে বা সাইকেলে চড়ে পার হতে পারবে না বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা।

তিনি বলেন, পদ্মাসেতুতে হেঁটে পার হওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া কেউ সাইকেলে চড়েও সেতু পার হতে পারবে না।

সোমবার সংবাদমাধ্যমে শাহ মো. মুসা এসব তথ্য জানিয়েছেন।

শাহ মো. মুসা বলেন, সেতুর ওপর দিয়ে কোন কোন যানবাহন পার হতে পারবে ও টোল কত, সব কিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে সাইকেল নেই।

তিনি আরো বলেন, সেতুর ওপর দিয়ে গতির যানবাহন চলবে। সেখানে হেঁটে বা স্লো মুভিং কিছু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ছোট ট্রাকে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি থেকে আট টন) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (থ্রি এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা ও টেইলর (ফোর এক্সেলের বেশি) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলে এক হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com