বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৪১ বার পঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিন যুবক আহত হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

স্থানীয়রা জানান, সোমবার (৩০ মে) সন্ধ্যায় যুবকরা দোয়ারাবাজারের মোকামছড়া সীমান্ত দিয়ে সুপারি আনার জন্য ভারতের ভেতরে ঢোকেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি ছোড়লে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বজনরা সিলেটে নিয়ে যান।

আহতরা হলেন বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, আজিজের ছেলে সুমন মিয়া ও আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া।

বাংলা বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। আহত মাসুক জানিয়েছেন, তারা সীমান্ত এলাকায় গিয়েছিল। পরে তাদের ওপর হামলা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহতদের একজন জানান, তারা সুপারি আনার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল। পরে ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি চালায়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান জানান, তিনি দুজন আহত হওয়ার খবর জানতে পেরেছেন। তারা পরিবারের পক্ষ থেকে চিকিৎসা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com