সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (৩১ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া আসবেন প্রধানমন্ত্রী। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করবেন।

পরে বাদ যোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন তিনি। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী শেখ সায়েরা খাতুন ১৯৭৫ সালের ৩১ আগস্ট ইন্তেকাল করেন।

এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক সফর বলেও জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সকল প্রস্তুতি শেষ হবার পাশাপশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আগামী ৩১ মে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরেও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং নিরাপত্তার সকল কাজও শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘেœ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com