মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

দুর্ঘটনার পর বাসে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০১ বার পঠিত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

শুক্রবার (৩ জুন) সকালে রাজ্যটির কালাবুরাগি জেলার বিদার-শ্রীরঙ্গপাটনা জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ভারতের গোয়া থেকে হায়দ্রাবাদে যাচ্ছিল। পথিমধ্যে কালাবুরাগি জেলার কমলাপুর এলাকার বিদার-শ্রীরঙ্গপাটনা জাতীয় সড়কে বাসটি দুর্ঘটনায় মুখে পড়ে। সেখানে বিপরীত দিক থেকে আসা একটি সংঘর্ষের পর বাসটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় ও তাতে আগুন লেগে যায়।

বাসটিতে ২৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাসে আগুন লেগে গেলে ২২ জন বের হয়ে আসতে পারলেও ৭ জন আটকা পড়েন এবং আগুনে দগ্ধ হয়ে মারা যান। নিহতরা সবাই হায়দ্রাবাদের বাসিন্দা।

এদিকে এই দুর্ঘটনায় প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কালাবুরাগির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাবুরাগির পুলিশ সুপার ইশা পন্থ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রাইভেট এই বাসটি গোয়ার অরেঞ্জ কোম্পানির। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যাওয়ায় স্থানীয়রা বাসটির কাছে যেতে পারেননি। তারা পুলিশ, ফায়ার ব্রিগেড ও ইমার্জেন্সি সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com