রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পরকীয়ার ভাঙল পিকে-শাকিরার ১২ বছরের সংসার

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২২৭ বার পঠিত

গুঞ্জনটা গত কিছুদিন ধরেই উঠেছিল। তবে তাই সত্যি হলো। পরকীয়ার মতো ঘুণপোকার কবলে পড়ে কলম্বিয়ার কিংবদন্তি গায়িকা শাকিরার সঙ্গে প্রতারণা করে হৃদয় ভাঙলেন জেরার্ড পিকে। এবার ভাঙলেন সংসারও।

স্পেনের এ বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার অন্য এক নারীর সঙ্গে জড়িয়েছেন পড়েন অনৈতিক সম্পর্কে। খবরটা জানতেই এবার আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ তারকা দম্পতি।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা শনিবার জানিয়েছে, আনুষ্ঠানিক এক বিবৃতিতে ১২ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছেন পিকে ও শাকিরা।

যৌথ বিবৃতিতে ৩৫ বছর বয়সী পিকে ও ৪৫ বছর বয়সী শাকিরা লেখেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আলাদা হয়ে যাচ্ছি আমরা। আমাদের সন্তানরা, যারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ভালোর জন্য আমরা তাদের ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অনুধাবন করতে পারার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

পিকে-শাকিরার পরিচয় সেই ২০১০ বিশ্বকাপের সময় । ঐ বছর বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে মাত করেছিলেন শাকিরা। সঙ্গীত আর ফুটবল এরপর মিলেমিশে একাকার হয়েছে। এক যুগ এসঙ্গে ছিলেন দুজন। এ সময়ে সংসারে এসেছে দুই অতিথি। নয় বছর বয়সী পুত্র ও সাত বছর বয়সী কন্যা সন্তান।

তবে এসব এখন অতীত। দুজনের দুটি পথ এখন দুই দিকে। পিকে-শাকিরার ১২ বছরের সাজানো সংসার অবেশেষ তিক্ততা দিয়েই ভাঙল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com