শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

টি-২০ ক্যারিয়ার: মুখোমুখি তামিম-পাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২২৮ বার পঠিত

নিজের টি-২০ ক্যারিয়ারের ভবিষ্যত নিজেই জানেন না তামিম ইকবাল। এই ফরম্যাট থেকে আপাতত ছয় মাসের বিশ্রামে রয়েছেন তামিম। এ ব্যাপারে তার সঙ্গে নাকি কথাই বলেনি কেউ। তবে বিসিবি প্রেসিডেন্ট বলছেন ভিন্ন কথা। তাহলে সত্য কি?

বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পর কী করবেন ওয়ানডে দলের অধিনায়ক? এই বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপের তোড়জোড়। বিশ্রাম থেকে ফিরেই কি বিশ্বকাপ দলে ঢুকে যাবেন তামিম? নাকি ভিন্ন ভাবনা আছে কোনো?

বিসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তামিম নিজেই জানাবেন নিজের ভবিষ্যত সম্পর্কে। আর সবশেষ তামিম জানালেন, টি-২০ ক্যারিয়ার নিয়ে কারো সঙ্গে কোনো কথাই হয়নি তার। এ বিষয়ে অস্ফুট ক্ষোভও প্রকাশ করেছেন তামিম।

রোববার সংবাদ মাধ্যমে তামিম বলছিলেন, টি-২০ নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। আমার মনে হয় এতটুক আমি ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা।

তামিমের এ বক্তব্যকে মিথ্যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে পাপন জানিয়েছেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি-২০ নিয়ে আলোচনা হয়েছে তারা।

পাপন বলেছেন, এটি পুরোপুরি মিথ্যা (যে আমরা তার সঙ্গে টি-২০ নিয়ে কথা বলিনি)। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-২০ খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে!

তিনি আরো যোগ করেন, ‘অনেকবার অনুরোধের পরও সে আমাদের লিখিত দিয়েছে যে এখন (টি-২০) খেলতে চায় না। আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো।’

আপাতত তামিমের টি-২০ ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, তাকে যেকোনো সময় এই ফরম্যাটে স্বাগত জানাতে প্রস্তুত পাপন, ‘আমরা তাকে টি-২০তে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০তে খেলতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com