রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

কাতার থেকে ৬.৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া কিনছে সরকার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২১৬ বার পঠিত

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতারের মুনতাজাত থেকে ৬ দশমিক ৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার কেনার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ’র ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন (বিসিআইসি) আগামী অর্থবছরের জিটুজি চুক্তির মাধ্যমে কাতার কেমিকেল অ্যান্ড পেট্রোকেমিকেল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মুনতাজাতের কাছ থেকে এই পরিমাণ সার সংগ্রহ করবে।

এই সার বিভিন্ন লটের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com