শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোরখা পরে নাচ করে বিতর্কে অভিনেত্রী

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২১৩ বার পঠিত

সম্প্রতি মন্দনা করিমির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বোরখা পরে শপিং মলে নাচ করছেন তিনি। এরপরেই রোষের মুখে পড়েন অভিনেত্রী।

‘ভাগ জনি’-র অভিনেত্রী বোরখা হিজাব পরে শপিং মলে গিয়ে কোমর দুলিয়ে নাচ করেছেন। এমনকি দোকানের এক কর্মী পা-ও মেলান অভিনেত্রীর সঙ্গে। পরবর্তীতে নিজেই সেই ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সেই ভিডিও নিজেই পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন মন্দানা করিমি।

কারও মন্তব্য, বোরখা, হিজাব নিয়ে এরকম ইয়ার্কি-ঠাট্টা করবেন না। কেউ বা আবার তাকে নির্লজ্জ বলেও কটুক্তি করেছেন। তাদের কথায়, মুসলিম হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত। আবার কেউ বলেছেন, যা ইচ্ছে করো। কেউ তোমাকে আটকাচ্ছে না। তবে বোরখা পরে এসব অঙ্গভঙ্গি করো না। আবার কেউ পাঠ পড়িয়েছেন, এসব করার আগে দুবার ভাবুন। আরেক নেটিজেনের সোজাসাপ্টা হুঁশিয়ারি, হিজাব নিয়ে একদম ঠাট্টা নয়।

জন্মসূত্রে ইরানি মন্দনা করিমি। তবে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত সঞ্চালিত ‘লক আপ’ রিয়্যেলিটি শোয়ে অংশগ্রহণ করে রীতিমতো চেনা মুখ হয়ে উঠেছেন। ওটিটি প্ল্যাটফর্মের দর্শকরা তো বটেই, এমনকী সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী-মডেলের ভক্তসংখ্যা নেহাত কম নয়! তবে সম্প্রতি দুনিয়ার রোষানলে পড়েছেন মন্দানা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com