শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

অপু বিশ্বাস কলকাতার নতুন সিনেমায়

  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন বলে ডাকেন। বেশ কয়েক বছর ধরে তিনি সিনেমায় অনিয়মিত। সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পায় তার ‘রাজনীতি’ সিনেমা। এরপর কয়েকটি ছবিতে যুক্ত হলেও সেগুলো এখনো নির্মাণাধীন।

এরইমধ্যে কলকাতার একটি ছবিতে কাজ করেছেন তিনি। সুবীর মন্ডল পরিচালিত সেই ছবির নাম ‘শর্টকাট’। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর চিত্রনাট্যে এই ছবিতে অপুর নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।
ছবিটি রয়েছে নির্মাণাধীন। এরই ফাঁকে কলকাতার আরও একটি ছবিতে যুক্ত হলেন এই অভিনেত্রী। নাম ঠিক না হওয়া ছবিটির চুক্তি সংক্রান্ত ঝামেলা মেটাতে আজ শনিবার (১৫ জুন) কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অপু।

তার এ যাত্রায় সঙ্গী হিসেবে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। নতুন ছবিতে অংশ নেয়ার আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ১৭ জুন ঢাকায় ফিরবেন অপু বিশ্বাস।

অপু নতুন ছবি নিয়ে জাগো নিউজকে বলেন, ‘একটা ভালো প্রজেক্ট। গল্প ও চরিত্রটা ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। বেশ কিছু চমক থাকবে ছবিতে।’

এদিকে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতেও অভিনয় করেছেন অপু। এখানে তার নায়ক বাপ্পী চৌধুরী। ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। চলতি বছরেই এর দেখা মিলতে পারে প্রেক্ষাগৃহে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com