শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: কামরুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৫০ বার পঠিত

করোনার কারণে সারাবিশ্ব যখন বিপর্যস্ত তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

মঙ্গলবার (২৮ জুন) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে ফিতা কেটে মধুমতি ব্যাংকের ৪৮তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ব্যাংকের সার্বিক মঙ্গল কামনা করেন তিনি।

পরে এক আলোচনাসভায় অংশ নিয়ে কামরুল ইসলাম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার কথা জানান।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবির, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, কামরাঙ্গীরচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়াসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com