শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলীর

  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২১ বার পঠিত

টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধ‌ু রেল সেতুর এক সাইট প্রকৌশলী ট্রেনের ধাক্কায় নিহত হ‌য়ে‌ছেন। শ‌নিবার (২ জুলাই) রা‌তে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেয়ার প‌থে তার মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহত ওই প্রকৌশলীর নাম জাবের খান জনি (২৪)। তিনি বঙ্গবন্ধু রেল‌ সেতুর কা‌জে নি‌য়ো‌জিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে বি‌কে‌লে কাজ শে‌ষে কা‌লিহাতী উপ‌জেলার বিয়ারামারুয়া এলাকায় রেললাইনের ওপর দি‌য়ে হেঁটে যাওয়ার সময় মোবাইলে কথা বল‌ছি‌লেন জাবের খান জনি। এ সময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর কর্মীরা জানান, বি‌কে‌লে কাজ শে‌ষে মোবাইলে কথা বলতে বলতে বিয়ারামারুয়া এলাকায় রেললাইন পার হ‌চ্ছিলেন জাবের খান জনি। এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি তা‌কে ধাক্কা দেয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

নিহতের খালাতো ভাই জায়েদ জানান, দুর্ঘটনার পরই তা‌কে স্থানীয় হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। পরে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেয়ার প‌থে জ‌নির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com