বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাশিয়া ও বেলারুশকে একত্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে পশ্চিমারা: পুতিন

  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২২ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব রাশিয়া এবং বেলারুশকে একত্রীকরণের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, পশ্চিমাদের অপ্রত্যাশিত নিষেধাজ্ঞা, রাজনৈতিক ও সামাজিক চাপ বেলারুশকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণে বাধ্য করছে।
শুক্রবার ৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিন বলেন, নিষেধাজ্ঞার চাপ কিছুটা সামলাতে এই চেষ্টা চলছে। এর মাধ্যমে বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্কের বার্তা যাবে বলে মনে করেন পুতিন। দুই দেশ ১৯৯৭ সালে একত্রীকরণের সমর্থনে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। রাশিয়া ও বেলারুশের উভয়েরই ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে ইউক্রেনে আক্রমণের জন্য বেলারুশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে বলে অভিযোগ করে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও তা অস্বীকার করেছে মিনস্ক। ২০২০ সালে বেলারুশে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হয়। সেই সময় দেশের অভ্যন্তরে ব্যাপক চাপের মুখে পড়ে অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো সরকার। ঐ পরিস্থিতি থেকে উত্তরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। তখন থেকেই দুই দেশের সম্পর্ক আরও মজবুত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com