মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

মন ভালো নেই ৪৫ মণের সুলতানের!

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

পদ্মা সেতু পাড়ি দিয়ে রাজধানীর বাজারে উঠেছে খুলনার বৃহদাকার গরু ‘সুলতান’। তবে ৪৫ মণ ওজনের এই সুলতানের ভাব থাকলেও নেই দাম।

গত কয়েকদিন ধরেই রাজধানীর আফতাবনগর গরুর হাটে খুবই কম সংখ্যক ক্রেতার আনাগোনা। দু-একজন ক্রেতা এলেও বেচাবিক্রি শূন্যের কোঠায়।

খাদিজা ডেইরি ফার্মের সুলতান নামে গরুটির ওজন ৪৫ মণ। ১৮শ’ কেজির গরুর দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। তবে এখনও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাননি বিক্রেতা।

আশা করছেন, আগামীকাল শুক্রবার সঠিক দামেই বাসায় পালিত গরুটি বিক্রি করতে পারবেন তিনি। আর বাজারে ক্রেতা না আসায় কিছুটা হতাশও খামারি।

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল থেকে গরুটি রাজধানীর আফতাবনগর গরুর হাটে নিয়ে এসেছেন খামারি সৈয়দ খোকন আলী। তিনি জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে সুলতানকে। কোনো ধরনের কৃত্রিমতা ছাড়াই কেবল ঘাস, ভুসি ও দানা খাবার খাওয়ানো হয়েছে।

খোকন আলী আরও বলেন, আমি কোনো বাইরের খাবার খাওয়ায় নি। সুলতানের খাবার তালিকায় ছিল খেসারি, ছোলা, গম ও ডাল। যা পাউডার বানিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ কেজি খাওয়ানো হয়েছে। সঙ্গে দৈনিক ১০ কেজির মতো ভুসি দেয়া হতো। এছাড়া প্রচুর পরিমাণ কাঁচা ঘাস ও গুল্ম লতাপাতা খাওয়ানো হয়েছে সুলতানকে।

কোনো ধরনের মোটাতাজাকরণ ট্যাবলেট, ভিট কিংবা ইনজেকশনও পুশ করা হয়নি বলেও জানান এই খামারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com