বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

মালদ্বীপে খোলামেলা রূপে শ্রাবন্তী

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২২৬ বার পঠিত

বিতর্ক নিত্যদিনের সঙ্গী টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। কখনো প্রেম-বিয়ে-বিচ্ছেদ, কখনো বা নানা মুহূর্তের ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। আপাতত মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন খোলামেলা রূপে কলকাতার এ নায়িকা।

সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, বর্তমানে মালদ্বীপের অন্যতম বিলাসবহুল রিসোর্টে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, কালো মনোকিনি পরে নীল জলের সামনে পোজ দিয়েছেন নায়িকা। তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে সানগ্লাস। ছবিতে স্পষ্ট, পোজ দেওয়ার আগেই নীল জলে নিজেকে ভিজিয়েছেন শ্রাবন্তী।

গত বছরের মার্চ থেকেই ডেট করছেন শ্রাবন্তী ও অভিরূপ। বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন।

টলিপাড়ায় গুঞ্জন, অভিরূপকে ছাড়া এক পা নড়েন না শ্রাবন্তী। যেকোনো পার্টিতেই নায়িকার পাশে দেখা যায় নতুন প্রেমিককে। দেশের বাইরে ঘুরতে গেলেও অভিরূপের সঙ্গেই কোয়ালিটি টাইম কাটান শ্রাবন্তী। আর তাই এবারের মালদ্বীপ সফরে নায়িকার সঙ্গী কে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না নেটিজেনদের। যদিও এ বিষয়ে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com