মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন মুশফিক

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২১৪ বার পঠিত

হজ পালন শেষে রোববার (১৭ জুলাই) দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে বিদায় নিয়েছিলেন মুশফিক। লঙ্কানদের বিপক্ষে টেস্টের পরই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। বিসিবি বরাবর ছুটি চেয়ে চিঠি দিয়েছিলেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবেক উইকেটরক্ষকের ছুটি মঞ্জুর করেছে।

এর আগে গত ১ জুলাই মুশফিক সৌদি আরবের উদ্দেশে রওনা করেন। সেখানে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন মুশফিক। কাবা শরিফের সামনে সেই ছবি তুলেছিলেন মুশফিক।

সেই ছবির ক্যাপশনে দোয়ার ইমোজি ব্যবহার করেছেন। এর আগে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক ওমরাহ পালন করলেও হজ পালন করছেন এবারই প্রথম।

এদিকে মুশফিক ছাড়া বাংলাদেশ উইন্ডিজ সফরে ভুগেছে। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ করলেও টেস্টে নিজেরাই হোয়াটওয়াশ হয়েছে এবং টি-টোয়েন্টিতে ২-০ তে হেরেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com