মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

বাজেট সফলে মাদক, খাদ্যে ভেজাল এবং দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমনের আহ্বান

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৩৫৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক উল্লেখ করে এর সফল বাস্তবায়নে দেশে সুশাসন নিশ্চিতের পাশাপাশি মাদক, খাদ্যে ভেজাল এবং দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ।

রোববার (১৬ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এনপিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় এনডিএফ ও এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এ কথা বলেন।
দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট প্রস্তাবের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ ছালু বলেন, সর্ববৃহৎ এই বাজেট যেন দুর্নীতিবাজ ও কর্মকর্তাদের লোভের গুড়ে পরিণত না হয়- সরকারকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ, এটা হলে উন্নয়নের গণতন্ত্রের ব্যর্থতায় দেশের সাধারণ মানুষকে ঋণের টাকায় ঘি খাওয়ার মাশুল গুণতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় বৃদ্ধিকে স্বাগত জানিয়ে চূড়ান্ত বাজেটে মানবসম্পদ উন্নয়নের ওপর অধিক গুরুত্ব প্রদানের দাবি জানান এনডিএফ চেয়ারম্যান।

এনপিপির সিনিয়র যুগ্ম মহাসচিব জাহিদুর রহমানের পরিচালনায় সভায় এনপিপির মহাসচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই মণ্ডল, প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান খান দুদু, মোশারফ হোসেন বকুল, জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলুসহ এনপিপি ও এনডিএফের নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com