রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

শুক্রবার থেকে ‘হাওয়া’ বইবে ২৪ প্রেক্ষাগৃহে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২১৪ বার পঠিত

নিকট অতীতের ক্যালেন্ডারে চোখ রাখলে বোঝা যায়, মুক্তির আগে কোনো সিনেমা নিয়ে এতটা আলোচনা-আগ্রহ দেখা যায়নি। নানা অসঙ্গতির কারণে যারা দেশিয় সিনেমা দেখা প্রায় ছেড়েই দিয়েছেন, তারাও এই সিনেমা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন। কেউ কেউ অগ্রিম টিকিটও সংগ্রহ করে নিচ্ছেন।

আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে কাঙ্ক্ষিত সেই সিনেমা। নাম তার ‘হাওয়া’। গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা এটি। পোস্টার, ট্রেলার ও গানের মাধ্যমে দর্শকের মনে বিপুল উন্মাদনা তৈরি করেছে সিনেমাটি। বিশেষ করে এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি দেশজুড়ে ছড়িয়ে গেছে।

এবার জানা গেল, দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। নির্মাতা মেজবাউর রহমান সুমন নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোট ২৪টি হল চূড়ান্ত হয়েছে। আগামীকালের মধ্যে আমরা হলের তালিকা প্রকাশ করব। আসলে আমরা নিজেরাও খুব বেশি হলে মুক্তি দিতে চাইনি। ভালো মানের হলগুলো বাছাই করে দিয়েছি।

সুমন জানান, মুক্তির পরও হল সংখ্যা বাড়াতে আগ্রহী নন তিনি। কারণ অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখার উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থা নেই। এরপরও যদি দর্শক দেখতে চায়, তাহলে হল সংখ্যা বাড়তে পারে।

উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। যেখানে লোকজ ভাষা-সংস্কৃতি ও রহস্যের উপস্থিতি থাকবে।

এদিকে চূড়ান্ত হওয়া একাধিক প্রেক্ষাগৃহে শুরু হয়ে গেছে ‘হাওয়া’র অগ্রিম টিকিট বিক্রি। এর মধ্যে গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সের প্রথম দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া রাজধানীর শ্যামলী সিনেমা হল, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট কিনছেন দর্শক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com