শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বিদেশে টাকা পাচারের ফলেই দেশ আর্থিক সংকটে পড়েছে : দুলু

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২০০ বার পঠিত

 

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের এমপি-মন্ত্রী নেতারা মেগা প্রকল্পের নামে দেশের টাকা বিদেশে পাচারের ফলেই দেশে ডলারের দাম এতো বেড়ে গেছে। বিএনপির আমলে ডলারের দাম ছিল ৬০ টাকা এখন তা বেড়ে হয়েছে ১১২ টাকা।

বুধবার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত গুরুদাসপুর পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ডলারের দাম বাড়ার কারণেই দেশের মুদ্রাস্ফীতি ঘটেছে, সকল পণ্যের দাম বেড়েছে। দেশ চরম আর্থিক সংকটে পড়েছে। আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগ দেশকে শ্রীলঙ্কা বানাবে। একবার বিনা ভোটে আরেকবার মধ্যরাতের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে ইভিএমের উপরে নির্ভর করে জেতার স্বপ্ন দেখছে। তাদের এই দুঃস্বপ্ন সফল হতে দেয়া হবে না।

গুরুদাসপুর পৌর বিএনপি’র আহ্বায়ক ও গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ সুফি সাঈদ এর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির’র সদস্য সচিব রহিম নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ এবং জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com