বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নওমুসলিম ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান।

বিজনেজ অ্যাওয়ার্ডের নামে শাহজাহান ভূঁইয়া রাজুর প্রতারণা, বনানী থানায় অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৬৮ বার পঠিত

শাহজাহান ভূইয়া রাজু নামে এক ব্যক্তি অবৈধভাবে মিরর ফ্যাশন লাইফ স্টাইল ম্যাগাজিন পত্রিকার মিথ্যা মালিক সেজে বিভিন্ন অনুষ্ঠান, ফ্যাশন শো, বিজনেস অ্যাওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি মিরর ম্যাগাজিনের কাভার পেজে ছাপিয়ে প্রতারণা করে আসছে। এ বিষয়ে রাজধানীর বনানী থানায় আজ ২৮ জুলাই সাধারণ ডায়েরি করেছেন মিরর ফ্যাশন ম্যাগাজিন ও সাপ্তাহিক ফিন্যানশিয়াল মিরর এবং দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রকাশক স্বত্বাধীকারী প্রতিষ্ঠান মিরর মাল্টিমিডিয়া প্রোডাকশন লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মশি শ্রাবণ। জিডি নং১৪৭৭, তারিখ ২৮/৭/২২।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, শাহজাহান ভূইয়া রাজুর পত্রিকা প্রকাশের সরকারের অনুমতি (ডিক্লারেশন) নেই। ডিসি অফিসে রাজু ব্লাক লিস্টে থাকার পরেও মিরর নাম দিয়ে পত্রিকা প্রকাশ করছে। পত্রিকার নামে বিভিন্ন অনুষ্ঠান করছে এবং সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনবরত জালিয়াতি ও প্রতারণা করে যাচ্ছে। এরই অংশ হিসাবে ২৮ থেকে ৩০ জুলাই বনানীর হোটেল শেরাটনে মিরর ম্যাগাজিনের ব্যানারে বিজনেস অ্যাওয়ার্ড ২০২২ ও ফ্যাশন শো করে অবৈধ ভাবে অনুষ্ঠান করতে যাচ্ছে এবং সেখানে ভারতীয় শিল্পী শিল্পা শেটীকে এনে সরকারের রাজস্ব ফাকি দিয়ে কোটি টাকার অবৈধ বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে। মিরর এর ভাবমূর্তি নষ্ট করছে জনৈক শাহজাহান ভূইয়া রাজু।

এ বিষয়ে মশি শ্রাবণ গণমাধ্যমকে বলেন, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারি শাহজাহান ভূইয়া রাজু ও ইভান শাহরিয়ার সোহাগ মিরর এর নাম ব্যবহার করে অনুষ্ঠানের আয়োজন করেছে। মিরর ফ্যাশন পত্রিকার নাম অবৈধভাবে ব্যবহার করে রাজু অনুষ্ঠান করলে আমার ইমেজ নষ্ট হবে। এর সকল দায় ভার আমার উপর আসতে পারে। এজন্য আইনি সহায়তা পেতে এবং ২৮ থেকে ৩০ জুলাই শিল্পা শেঠিকে নিয়ে বনানীর হোটেল শেরাটনে মিরর নাম ব্যবহার করে যাতে অনুষ্ঠান করতে না পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com