শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়েবাড়িতে হামলা

  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১৩ বার পঠিত

রংপুরের কাউনিয়ায় বিয়ের অনুষ্ঠান বানচালে কনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে কনের পরিবারটি।

শুক্রবার (২৯ জুলাই) উপজেলার মদামুদন গ্রামে বিয়ে বাড়ির আয়োজনের সময় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছে, মদামুদন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (কনে) স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই উত্ত্যক্তসহ প্রেম নিবেদন করত স্থানীয় আব্দুর রাজ্জাক মেম্বারের ছেলে এরশাদ মিয়া। জানতে পেরে ওই মেয়েকে দেড় মাস আগে একই উপজেলার বেইলি ব্রিজ পূর্ব চান্দঘাট এলাকার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেয় পরিবার। বিয়ে পরবর্তী আয়োজনের অংশ হিসেবে শুক্রবার কনের বাড়িতে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

সকাল ১০টায় এরশাদ ও তার সহযোগীরা এসে দেশীয় অস্ত্র দিয়ে বাড়ি-ঘরে কোপানোসহ ভাঙচুর চালায়। এতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন কনের দাদা, দুই চাচা ও দাদী। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কনের নানা বলেন, নাতনিকে বিয়ে করতে না পেরে প্রভাবশালী রাজ্জাক মেম্বারের ছেলে তাকে অপহরণের উদ্দেশে বাড়িতে এসেছিল। বাধা দিলে হামলা চালায় তারা। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। কিন্তু পুলিশ এসে দুই পরিবারের সঙ্গে কথা বলে চলে গেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার পর ভয়ে বরপক্ষের লোকজন অনুষ্ঠানে আসেনি।

এ ব্যাপারে অভিযুক্ত এরশাদ মিয়া দাবি করে, ওই ছাত্রীর পরিবার তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাদের পক্ষের লোকজনও আহত হয়েছে। এ বিষয়ে তারা মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিষয়টি দুই পক্ষ মৌখিকভাবে জানিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com