সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

১০০ টাকার কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৩৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে একটি মসজিদের গাছের একটি কাঁঠাল নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়। যদিও কাঁঠালটির আনুমানিক বাজারমূল্য ছিল ১০০ টাকা।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

কাঁঠালটি কেনেন কাতারপ্রবাসী কাঞ্চন মিয়া নামে পরমানন্দপুর গ্রামের এক যুবক। তিনি বলেন, আল্লাহর ঘরের কাঁঠাল, তাই মনের প্রশান্তির জন্য কিনেছি। আশা করি, খেয়ে তৃপ্তি পাব।

স্থানীয়রা জানান, পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের ধরা কাঁঠালটি বিক্রির জন্য শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে নিলাম ডাকা হয়। এ সময় এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি পান কাঞ্চন মিয়া।

ওই মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান বলেন, কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হওয়ায় আমরা খুশি হয়েছি। এ টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com