মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

নির্ঘুম রাতের শহর পাতায়ায় স্বামীকে নিয়ে কী করছেন পূর্ণিমা

  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৮৯ বার পঠিত

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার বিয়ের খবরে অবাক হয়েছিলেন অনেকে। গত ২৭ মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। এবার লুকিয়ে হানিমুনেও গিয়েছেন।

পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে হানিমুনে ব্যস্ত সময় পার করেছেন এই চিত্রনায়িকা। ২৮ জুলাই ব্যাংককে উড়াল দিয়েছেন। ঘুরছেন ব্যাংকক, পাতায়া ও ফুকেটে। সপ্তাহখানেকের এই হানিমুন সফর শেষে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন।

তবে হানিমুনের বিষয়টি একান্ত নিজেদের করেই রাখছেন পূর্ণিমা ও রবিন। এই সফরের কোনো ছবি বা ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। যার ফলে ভক্তরাও সেটা দেখার সুযোগ পাচ্ছে না।

হানিমুনের জন্য থাইল্যান্ডকে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পূর্ণিমা। বিয়ের খবর প্রকাশের পর তিনি জানান, মধুচন্দ্রিমার জন্য তার পছন্দের জায়গা থাইল্যান্ড। তাই সেখানেই ছুটে গেছেন স্বামীকে নিয়ে।

জানা যাচ্ছে, এটি তার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা।

জানা গেছে, পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com