শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বাড়ছে না লঞ্চভাড়া

  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৪৮ বার পঠিত

তেলের দাম বাড়ানো হলেও এখনই বাড়ছে না লঞ্চভাড়া। পূর্বের ভাড়াতেই নৌযানগুলো চলবে। শনিবার (৬ আগস্ট) রাতে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি এস পি মাহবুব উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজকে বাস ভাড়া নির্ধারণ হলো। কাল থেকে বাসে ভাড়া কর্যকরের পদ্ধতি দেখবো। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবো। তারপর মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেবো, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে কী করা যায়।’

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরপাল্লার বাস ভাড়া ২২ দশমিক ২২ শতাংশ বাড়ানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মধ্যে চলাচল করা বাসের ভাড়া বাড়ানো হয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। ঢাকার আশপাশের এলাকায় চলাচল করা বাসের ক্ষেত্রে তা ১৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এদিন বিকাল সোয়া ৫টার দিকে বনানীতে অবস্থিত বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে ভাড়া পুনঃনির্ধারণী বৈঠকে বসে বিআরটিএ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com