শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ফের বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরিতে ১৯৫৩ টাকা

  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২০৫ বার পঠিত

দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় তিন দিনের ব্যবধানে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ১৯৫৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩০১ টাকা করা হয়েছে। আগামীকাল রোববার থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের দামের পাশাপাশি স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, স্বর্ণের অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা (এক ভরিতে ১১ দশমিক ৬৬ গ্রাম) মজুরি নিতে হবে। সে হিসাবে এক ভরি স্বর্ণের অলংকারের মজুরি পড়বে সাড়ে ৩ হাজার টাকা। এতে মজুরিসহ সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ অলঙ্কার কিনতে ক্রেতাদের কমপক্ষে ৮৭ হাজার ৮০১ টাকা গুনতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com