শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এরশাদের অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৩৯৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ।

সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেট বোর্ড, ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয়, এক অসাধারণ অর্জন। আমাদের দামাল ছেলেরা এখন যেকোনো দলের বিরুদ্ধেই জয়ী হতে সক্ষম।

তিনি আশা প্রকাশ করেন, জয়ের এই ধারাবাহিকতা বিশ্বকাপ ক্রিকেটের আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় জয়ে অনুরূপ অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

সোমবার যুক্তরাজ্যের টনটনে অনুষ্ঠিত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টাইগাররা। এ নিয়ে এ বিশ্বকাপে দুই জয় পেল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com