শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সাজা থেকে বাঁচতে ২ বছর আত্মগোপনে ছিলেন দেবর-ভাবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১৪ বার পঠিত

অর্থ প্রতারণার অভিযোগসহ চার মামলায় আদালতের পরোয়ানাভুক্ত দুই বছর যাবত পলাতক আসামি তারেক হোসেন ও রিমা খাতুনকে (২৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশের একটি টিম।

গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার রামপুরার একটি ভাড়া বাসা থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গাংনী থানার এসআই আতিকুর রহমান আতিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

তারেক হোসেন গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের গোলজার হোসেনের ছেলে ও রিমা খাতুন একই গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।

তারা সম্পর্কে ভাবি ও দেবর হন বলে জানান এসআই আতিক। তিনি জানান, এই দুইজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে চারটি মামলা রয়েছে। এসব মামলার সাজা থেকে বাঁচতে তারা ঢাকায় প্রায় দুই বছর ধরে আত্মগোপনে ছিলেন। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসআই আতিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com