শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বন্ধ হচ্ছে খুচরা সিগারেট বিক্রি, কিনতে হবে প্যাকেট

  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২০৬ বার পঠিত

সিগারেট আর খুচরা কেনা যাবে না, কিনতে হবে পুরো প্যাকেট। এমনই বিধি রেখে সংশোধন করা হচ্ছে তামাক নিয়ন্ত্রন আইন। সরকারের লক্ষ্য হচ্ছে ২০৪০ সালের মধ্যে দেশ হবে তামাকমুক্ত।

এছাড়া নতুন আইনে যেখানে সিগারেট বিক্রি হয়, সেখানে তামাকজাত পণ্যের প্রদর্শনীও করা যাবে না। নতুন আইনে নিষিদ্ধ হচ্ছে প্যাকেটহীন জর্দা-গুল বিক্রি। ই-সিগারেট, হিটেড টোবাকো পণ্যের আমদানি ও বিক্রিও বন্ধ করা হবে।

এদিকে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন আগেই বন্ধ হয়েছিল। ২০১৩ সালে যে বিধিমালা করা হয়েছিল, তাতে বিক্রয়ের স্থলে এসব পণ্য প্রদর্শন করা যেত। এবার সেই সুযোগও বন্ধ করা হচ্ছে।

বর্তমানে দোকান থেকে চাইলেই একটি বা দুটি সিগারেটের খুচরা শলাকা কেনা যায়। এবার সেই সুযোগও বন্ধ হচ্ছে। কিনতে হবে পুরো প্যাকেট।

এসব বিধান যুক্ত করে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে। ওয়েবসাইটে এরই মধ্যে উন্মুক্ত মতামত নেয়ার কাজ শেষ হয়েছে। চলতি বছরই আইনটি পাশ হতে পারে।

দেশে চার কোটি প্রাপ্তবয়স্ক লোক তামাক ব্যবহার করেন, যা উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২০১৭ সালের এক সার্ভের তথ্যানুযায়ী, দেশে ১৫ বছরের ঊর্ধ্বে ৩৫ শতাংশের বেশি প্রাপ্ত বয়স্ক মানুষ তামাকজাত পণ্য ব্যবহার করে। যার মধ্যে ৪৬ শতাংশ পুরুষ ও ২৫.২ শতাংশ নারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com