শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

তবে কী অসুখী মাহি?

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৯১ বার পঠিত

অভিনেত্রী মাহিয়া মাহির ‌‘আশীর্বাদ’ ছবিটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক। ছবিতে মাহি জুটি বেঁধেছেন জিয়াউল রোশানের সাথে। সম্প্রতি ছবির প্রচারণা বিতর্কে আলোচনায় উঠে আসেন মাহি। এবার ফেসবুক স্ট্যাটাসের কারণে খবরের শিরোনাম হয়েছেন নায়িকা।

তিনি কেমন সংসার চান তার একটি উদাহারণ দিয়েছেন। এত অনেকের মনে প্রশ্ন উঠেছে তবে কি তিনি অসুখী?

ফেসবুকে মাহি লিখেছেন, ‘মোটামুটি রকম ভালোবাসা আর কোনোরকম সম্মান নিয়ে ৪০ বছর সংসার করার চেয়ে প্রচণ্ডরকম ভালোবাসা আর তীব্র আত্মসম্মান নিয়ে ৪ বছর সংসার করে মরে যাওয়া অনেক শান্তির’।

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। অপুর সঙ্গে বিচ্ছেদের পর গত বছর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজেও ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com