শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পুকুরে হাঁস নামায়, দুই নারীকে পানিতে চুবানি ও মারধর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২১৮ বার পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলা কুশঙ্গল ইউনিয়নে পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে চুবিয়ে ও পিটিয়ে দুই নারীকে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে নলছিটি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের মানপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় পিয়ারা বেগম নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলা কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও মেয়ে সুমা বেগম (২২)।

জানা গেছে, সোমবার দুপুরে পুকুরে হাঁস নামা নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে প্রতিবেশী নজরুল খানের পরিবারের লোকজনের ঝগড়া হয়। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে নজরুল খান ও আফজাল খান লাঠি দিয়ে পিটিয়ে পিয়ারা বেগম ও তার মেয়ে সুমা বেগমকে আহত করে। একই সঙ্গে তাদের পানিতে চুবানি দেন। পরে পুকুর পাড়ে উঠিয়ে আবারও বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে নলছিটি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে এ বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com