রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

পরীমণির ছেলের সঙ্গে দাদি-নানির খোশগল্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০৪ বার পঠিত

গত ১০ আগস্ট প্রথমবারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বাবা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। রাজ-পরী তাদের পুত্রের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য’র নতুন একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, পরীর ক্ষুদে রাজকুমার ‘রাজ্য’র সঙ্গে গল্প গুজবে ব্যস্ত দাদি ও নানি।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘চলিতেছে খোশগল্প ভাবসাব! তার দাদি ও নানির সাথে’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখেন, হাসপাতালে ৫ম দিন।

পরীর পোস্ট থেকে জানা গেছে, ছবিটি তুলেছেন পরীমণির স্বামী অভিনেতা শরীফুল রাজ। এখনও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী, যেখানে তিনি সন্তানের জন্ম দিয়েছেন।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এসেছে প্রথম সন্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com