শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এক কারখানাতেই তৈরি হতো ১৪ ধরণের নকল পণ্য

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২২৪ বার পঠিত

বগুড়ার সোনাতলায় অনুমোদন ছাড়াই এক কারখানায় তৈরি করা হতো ১৪টি নকল পণ্য। বৃহস্পতিবার দুপুরে সেই কারখানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, সোনাতলা উপজেলা সদরের গড় ফতেপুর গ্রামে মেসার্স সালেক ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানা গড়ে তোলেন ওই গ্রামের সালেক সোলার। কোনো প্রকার সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই কারখানায় উৎপাদন শুরু করেন সুরভী ড্রিংকিং ওয়াটার, সুরভী মরিচ ও হলুদের গুঁড়া, সুরভী সরিষার তেল, সুরভী শ্যাম্পু, সুরভী আইস ললি, সুরভী চানাচুর, লিকুইড ডিশওয়াশ, সালেক মশার কয়েল, সালেক বলপেন, সালেক হ্যান্ড ওয়াশ, সালেক স্যানিটাইজার, সালেক টয়লেট ক্লিনার ও এসপিএল ব্যাটারির পানি।

তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করার পাশাপাশি সালেক ও মোফাজ্জলকে আটক করেন। তাদের আড়াই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উদ্ধার করা প্রায় ১০ লাখ টাকার নকল পণ্য সেখানেই রোলার চালিয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীর সালমান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীর সালমান রনি জানান, খাদ্য নিরাপত্তাসহ অবৈধভাবে পণ্য উৎপাদনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com