শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

তিস্তা ইস্যুতে ভারতকে চাপ দেয়ার কথা জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৯৫ বার পঠিত

উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী তিস্তার পানিবন্টন নিয়ে সমঝোতা নিয়ে ঢাকা অনেকদিন ধরেই উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে এ বিষয়ে সুরাহা চায় বাংলাদেশ।

শুক্রবার (২৬ আগস্ট) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রতিমন্ত্রী বলেন, তিস্তা ইস্যুতে ভারতকে চাপ দেয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার জেআরসি বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১২ বছর পরে বৈঠকটি আন্তরিক পরিবেশে সফলতার সঙ্গে হয়েছে। প্রতিবছর বৈঠক করার আশা ভারতের। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।

তিনি জানান, কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি পাবে বাংলাদেশ। ছয়টি নদীর পানিবণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। আরও আটটি নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়া হিমালয় থেকে প্রবাহিত নদীর অন্তর্বর্তী নদীসংযোগ করবে না ভারত। বন‍্যার বিষয়ে ৫ দিন আগেই পূর্বাভাস জানাবে ভারত।

প্রতিমন্ত্রী বলেন, ফেনী নদীর পানি মানবিক কারণে বণ্টনের সিদ্ধান্ত বাংলাদেশের। এছাড়া ভারত থেকে প্রবাহিত নদীগুলোর দূষণ রোধে ব‍্যবস্থা নেবে দুই দেশ।

তিনি জানান, আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন ভারতের জলমন্ত্রী। প্রতিবছর মার্চ-এপ্রিলে জেআরসি মিটিংয়ের আশ্বাস দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com