শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সেলোনার সহজ জয়

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২১৩ বার পঠিত

লা লিগায় রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা। রোববারের এ ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনার হয়ে অন্য দুইটি গোল করেছেন পেদ্রি এবং সার্জিও রবার্তো।

এ ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় বার্সা। ভাগ্য সহায় হলে দ্বাদশ মিনিটেই গোলের দেখা পেতো বার্সেলোনা। দেম্বেলে ও রাফিনিয়ার ক্রসে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয় বার্সার। অবশেষে গোলের দেখা মেলে ম্যাচের ২৪ মিনিটে। স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান লেভানদোভস্কি। রাফিনিয়ার ক্রস থেকে পা ছুঁইয়ে গোল করেন তিনি।

এরপর ম্যাচের ৪৩ মিনিটে গোলের ব্যবধান বাড়ান পেদ্রি। ৬৪ মিনিটে জোড়া গোল পূরণ করেন লেভানদোভস্কি। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে চতুর্থ গোলটি করেন রবার্তো।

এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com